গন্ধেশ্বরী নদীর ধারে উদ্ধার দেহ - The News Lion

গন্ধেশ্বরী নদীর ধারে উদ্ধার দেহ




দি নিউজ লায়ন ;  বাঁকুড়া শহর লাগোয়া গন্ধেশ্বরী নদীর পাড় থেকে শুক্রবার সকালে উদ্ধার হল এক ব‍্যক্তির রক্তাক্ত মৃতদেহ। পুলিশ জানিয়েছে মৃতের নাম সোমনাথ দে (৩৫)।  বাড়ি বাঁকুড়া শহরের রক্ষাকালী তলা এলাকায়। স্থানীয়দের ধারনা নেশার ঠেকে বিবাদের জেরেই খুন হয়েছেন ওই ব‍্যক্তি।  ঘটনার তদন্ত শুরু করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ। 


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর পাড়ে বন্ধ হয়ে যাওয়া কুসুম সিনেমা হল লাগোয়া এলাকায় বেশ কিছুদিন ধরে বহিরাগতদের আনাগোনা বাড়ছিল। মৃতের পরিবারের দাবি সোমনাথ দে র সঙ্গে থাকা বাইক ও অলঙ্কার চুরির জন‍্য গতকাল রাতে তাকে ওই নেশার আড্ডায় নিয়ে যাওয়া হয়। 


পরে কোনো মাদক খাইয়ে অচৈতন্য করে তাকে খুন করে সমস্ত হাতিয়ে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। শুক্রবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। শুরু হয়েছে তদন্ত। মৃতদেহটি ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.